ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১৮৫ কিমি বেগে হারিকেন ‘রাফায়েল’র আঘাত, ব্ল্যাকআউটে কিউবা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   209 বার পঠিত

১৮৫ কিমি বেগে হারিকেন ‘রাফায়েল’র আঘাত, ব্ল্যাকআউটে কিউবা

কিউবায় ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘রাফায়েল’। এর ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেশটির বিদ্যুৎ সংযোগ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, হারিকেন ‘রাফায়েল’র প্রভাবে ‘প্রাণহানিকর জলোচ্ছ্বাস’, তীব্র বেগে বাতাস, আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। এতে প্লাবিত হতে পারে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল।

কিউবায় পৌঁছার আগে হারিকেন ‘রাফায়েল’র প্রভাবে ক্যামেন দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকায় মঙ্গলবার (৫ নভেম্বর) ভারি বৃষ্টিপাত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‍বুধবার কিউবার রাজধানী হাভানা থেকে হারিকেনটি ৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন এটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। হারিকেনটি ২২ কিলোমিটার গতিতে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিল।

 

দেশটির জাতীয় জ্বালানি সংস্থা এক বিবৃতিতে বলেছে, শক্তিশালী হারিকেন ‘রাফায়েল’র কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের ফলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’

 

এছাড়া ক্যাটাগরি-৩ হারিকেনটি স্থলভাগে আছড়ে পড়ায় কমপক্ষে ৭০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এই হারিকেনটি কিউবার জন্য একটি দুঃসংবাদ। কারণ মাত্র দু’সপ্তাহ আগেই দেশটিতে আঘাত হেনেছিল শক্তিশালী হারিকেন ‘অস্কার’। এর তাণ্ডবে কিউবায় ছয়জনের মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ৩:০৩ পিএম | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।