ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মউরিতানিয়ায় নৌকা ডুবে নিহত ১৫, নিখোঁজ ১৫০

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   137 বার পঠিত

মউরিতানিয়ায় নৌকা ডুবে নিহত ১৫, নিখোঁজ ১৫০

রাজধানী নোয়াকচটের পার্শ্ববর্তী উপকূলীয় এলাকা মউরিতানিয়ায় নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১৫০ জন। ওই নৌকাটিতে ৩০০ জন যাত্রী ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বুধবার (২৪ জুলাই) আইওএম এক বিবৃতিতে জানায়, গত ২২ জুলাই নৌকাটি ডুবে যাওয়ার আগে ৭ দিন ধরে সমুদ্রে ভাসছিল। ৩০০ যাত্রী বোঝাই নৌকাটির অবস্থান ছিল গাম্বিয়ার পিরোগোতে।
বুধবার (২৪ জুলাই) আইওএম এক বিবৃতিতে জানায়, গত ২২ জুলাই নৌকাটি ডুবে যাওয়ার আগে ৭ দিন ধরে সমুদ্রে ভাসছিল। ৩০০ যাত্রী বোঝাই নৌকাটির অবস্থান ছিল গাম্বিয়ার পিরোগোতে।
জাতিসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে, মউরিতানিয়ার কোস্টগার্ড ১২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা।

উদ্ধারকারীদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেঁচে যাওয়াদের মধ্যে একাধিক শিশুও রয়েছে।

নোয়াকচটের তীরবর্তী একটি মাছ বাজারের মাছ ব্যবসায়ী ইব্বা সার বলেন, গত দুই দিনে সমুদ্রের তীর থেকে প্রায় ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে আরও অনেক লাশ পাওয়া যাবে।

আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ ইউরোপে উন্নত জীবনের আশায় পাড়ি জমাতে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক মাইগ্রেশন রুটে সমুদ্রে পথে পাড়ি জামায়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত এ পথে পাড়ি দিতে ১৯ হাজার ৭০০ মানুষ ক্যানারি দ্বীপে পৌঁছায়। এছাড়া গত পাঁচ মাসে এ পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ৫ হাজার মানুষ প্রায় হারিয়েছে।

এদিকে চলতি বছর অভিবাসন প্রত্যাশিদের ঠেকাতে মউরিতানিয়াকে ২১০ মিলিয়ন ইউরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন।

Facebook Comments Box

Posted ৩:৫৮ এএম | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।