রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইতিহাসের এই দিনে: সোভিয়েত ইউনিয়নে মহাকাশ স্টেশন চালু

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   170 বার পঠিত

ইতিহাসের এই দিনে: সোভিয়েত ইউনিয়নে মহাকাশ স্টেশন চালু

সময়টা ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ‘মির’ নির্মাণে প্রথম মডিউল উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন। পরে আরও ছয়টি মডিউল যুক্ত হয়। পুরো স্টেশনের নির্মাণকাজ শেষ হতে ১০ বছর সময় লাগে।

মারা যান আওরঙ্গজেব
ষষ্ঠ মোগল সম্রাট আওরঙ্গজেব। টানা ৪৯ বছর ক্ষমতায় থাকার পর ১৭০৭ সালের ২০ ফেব্রুয়ারি মারা যান তিনি। তাঁকে অন্যতম সফল একজন মোগল শাসক ধরা হয়। আওরঙ্গজেবের আমলে ভারতীয় উপমহাদেশজুড়ে বিস্তার ঘটে মোগল শাসনের। তবে আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ সফল মোগল সম্রাট।

ক্যানবেরার নির্মাণ শুরু
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। ১৯১৩ সালের ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজধানী ক্যানবেরার নির্মাণকাজ শুরু হয়।

রিয়ান্নার জন্মদিন আজ

রিয়ান্না—জনপ্রিয় পপতারকা। গান লেখা, সুর করা এবং গান গাওয়া সব কাজে দারুণ সফল তিনি। সেই সঙ্গে ব্যবসায় বেশ সুনাম কুড়িয়েছেন এ শিল্পী। রিয়ান্নার জন্মদিন আজ। ১৯৮৮ সালের ২০ ফেব্রুয়ারি তাঁর জন্ম।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৪৩ পিএম | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।