| রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 120 বার পঠিত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি নিকেল (রাসায়নিক উপাদান) প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় এ বিস্ফোরণে হতাহতের সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, সুলাওয়েসি দ্বীপে চীনা-অর্থায়নে পরিচালিত মোরোওয়ালি শিল্প পার্কে রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় এ বিস্ফোরণ ঘটে। শ্রমিকরা চুল্লি মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এই বিপর্যয়ের জন্য ‘গভীরভাবে দুঃখ’ প্রকাশ করেছে ওই শিল্প পার্ক পরিচালনাকারী সংস্থা।
Posted ১২:২৫ পিএম | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।