ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাখি বাঁচাতে গিয়ে ‘রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ’র ৩ জন দগ্ধ

  |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   152 বার পঠিত

পাখি বাঁচাতে গিয়ে ‘রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ’র ৩ জন দগ্ধ

দক্ষিণ কেরাণীগঞ্জে বিদ্যুতের তারে আটকে যাওয়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে ৩ উদ্ধারকারী বিদ্যুৎপৃষ্টে দগ্ধ হয়েছেন।

দগ্ধ তিনজন হলেন-রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউ সোসাইটির আতিকুর রহমান (৪৫), শফিকুর রহমান (২৮) ও রুপক (২০)।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেরাণীগঞ্জে পাখি উদ্ধারে গিয়ে তিনজন বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিনহুড রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান ডেইলি স্টারকে জানান, প্রতিষ্ঠানটি বিপদে পরা পশু-পাখি-প্রাণী উদ্ধারে কাজ করে।

তিনি বলেন, ‘হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে যায়। বিকেলে খবর পেয়ে পাখিটি উদ্ধারে যায় আমাদের টিম। একটি তিনতলা বাড়ির ছাদে উঠে আতিক একটি লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যায়। লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে দুজন বিদ্যুতায়িত হয়।’

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, শফিকুরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের ৭ ও ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:২৫ এএম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।