| মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 155 বার পঠিত
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৪ নেতাকর্মী নিহত ও ২ জনকে অপহরণের অভিযোগ তুলেছে সংগঠনটি।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, সোমবার (১১ ডিসেম্বর) পানছড়ির পুজগাংয়ের অনীলপাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানের সময় প্রতিপক্ষের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিনশা ত্রিপুরা নিহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন অংগ্য মারমা।
তবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সূত্র নিশ্চিত করেনি।
Posted ৪:৫১ এএম | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।