ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজি সোনা জব্দ

  |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   143 বার পঠিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজি সোনা জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম বড়ধামাই নোয়াবাজার এলাকার মঈন উদ্দিনের ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেটের দক্ষিণ সুরমার ন’ভাগ কামালবাজার এলাকার ইরন মিয়ার ছেলে মোহাম্মদ সানু মিয়া, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিসফা মিয়া এবং একই উপজেলার সিকন্দপুর এলাকার মো. আসকর মিয়ার ছেলে মো. আখতারুজ্জামান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিজি ২৪৮ নম্বর ফ্লাইট। এসময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালায়। তল্লাসির সময় ৩২ কেজি ৭৬০ গ্রাম ওজনের ২৮০ টি স্বর্ণের বার ও এক কেজি ৫৯১ গ্রাম ওজনের ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিম জব্দ করা হয়। ৩৪ কেজি এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ এএম | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।