শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রাশিয়ায় পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   126 বার পঠিত

রাশিয়ায় পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা

রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৭ মার্চ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেছে। 

ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতবিএনকো বলেছেন, আমাদের আসন্ন নির্বাচন ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ। বিশ্ব ব্যবস্থা বর্তমানে যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে সেগুলো সফলভাবে মোকাবিলার জন্য সবার আগে আমাদের সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে পারতে হবে। আমাদের মনে রাখতে হবে, দৃশ্যমান নতুন বিশ্ব ব্যবস্থায় আমাদের বিশেষ স্থান রয়েছে। সারা বিশ্ব আমাদের দেখছে।

জানা গেছে, শুক্রবার নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসবে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের প্রধান এল্লা পামফিলোভা এ ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট পুতিন আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখনো জানা যায়নি। ২০০০ সাল থেকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ১১:২৯ এএম | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।