| সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 115 বার পঠিত

একদফা দাবিতে নবম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে বিএনপি ও তার শরিকদের। কর্মসূচির দ্বিতীয় দিন আজ সোমবার ঢাকাসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারা দেশে র্যাবের ৪৩৫টি টহল দল কাজ করছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা ছদ্মবেশে নজরদারি চালানো হচ্ছে।
তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।
গতকাল রোববার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হবে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায়।
Posted ৫:১৬ এএম | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।