| বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 144 বার পঠিত
সাবেক শীর্ষ আমেরিকান কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
স্থানীয় সময় গতকাল বুধবার রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান তিনি।
১৯২৩ সালে জার্মানিতে তার জন্ম হলেও ১৯৩৮ সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে পালিয়ে আসে। ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান এবং তিন বছরের জন্য দেশটির সেনাবাহিনীতে যোগ দেন।
কিসিঞ্জার ছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যিনি পরবর্তীতে রাজনীতিতে নাম লেখান। মার্কিন-সোভিয়েত শীতল যুদ্ধের অন্যতম কারিগরও মনে করা হয় তাকে।
তিনি ছিলেন ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ড এর আমলে তিনি দায়িত্ব পালন করেন।
অনেকেই কিসিঞ্জারের নানা বিতর্কিত ভূমিকার জন্য তাঁকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিযুক্ত করে থাকেন।
ওয়াশিংটন পোস্ট বলছে, কিসিঞ্জার একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট না হয়েও মার্কিন পররাষ্ট্র নীতির ওপর একটি নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিলেন।
Posted ৩:৫৫ এএম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।