ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তিন টেকনোক্রেট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

  |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত

তিন টেকনোক্রেট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট ( সংসদ সদস্য নন এমন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গতবারের মতো এবারও টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রীরা পদত্যাগ করলেন। এদের মধ্যে দুইজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তারা মন্ত্রী পরিষদ বিভাগে জেনে নেওয়ার কথা বলেন।

এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি।

তিনজনের পদত্যাগপত্র গৃহীত হলে মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ২৩ ও প্রতিমন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ১৮ জনে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:৪৯ পিএম | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।