ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আওয়ামী লীগের প্রথম মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

  |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   177 বার পঠিত

আওয়ামী লীগের প্রথম মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করল ক্ষমতাসীন দলটি।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে মনোনয়নপত্র বিক্রি কেন্দ্র করে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় কার্যালয় উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে। আজ সকাল থেকেই কর্মীদের নিয়ে কার্যালয়ে জড়ো হন মনোনয়নপ্রত্যাশীরা।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের মনোনয়নপত্রের দাম ৫০ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ১০:৩১ এএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।