ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ’মিধিলি’, নামলো বিপৎসংকেত

  |   শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   152 বার পঠিত

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ’মিধিলি’, নামলো বিপৎসংকেত

ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে এখন পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।

ঘুর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় আবহাওয়া অধিদফতর। তাতে বলা হয়, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল হাতিয়ায়, যা ৯৩ কি. মি.। আর পটুয়াখালীতে ছিল ৮৪ কি. মি.। চাঁদপুরে সর্বোচ্চ ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে, আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মিধিলির অগ্রভাগ পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করে।

এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫২ এএম | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।