শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রাজধানীতে একই বাসা থেকে ২ বোনের মরদেহ উদ্ধার

  |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   102 বার পঠিত

রাজধানীতে একই বাসা থেকে ২ বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানার কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের হত্যা করা হয়েছে না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে।

তাদের নাম- নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪)। তাদের দুজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রবিবার (১২ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। দুই নারীর মধ্যে একজনকে (নাসরিন) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের মরদেহ (জেসমিন) ঘটনাস্থলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।

ওসি জানান, দুই নারীর শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছে তা জানা যায়নি।

নিহত নারীদের ভাই নাজির হোসেন পুলিশকে জানিয়েছেন, বড় বোন জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। জেসমিন ও নাসরিন এবং তার মাসহ সবাই এক বাসাতেই থাকেন। নিহত এই দুই বোনের বয়স ৩০ পেরোলেও তাদের বিয়ে হয়নি।

এ ঘটনা হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি আহাদ আলী।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:২৮ এএম | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।