শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত

ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়াও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

আজও গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।  সকাল থেকেই তারা কারখানার সামনে অবস্থান নেন। সাড়ে ১২ হাজার টাকার নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে তাদের দাবি ২৩ হাজার টাকা। পাশাপাশি বিচার চান সহকর্মীদের মৃত্যুর। এদিকে, মালিকদের আশ্বাসে কেউ কেউ কাজে যোগ দিয়েছেন।

এর আগে, মালিক ও শ্রমিক নেতাদের সম্মতিতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেন। অন্যদিকে, শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ৫:২৩ এএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।