সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঢাকায় রাতে চার বাসে আগুন, আটক ১

  |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত

ঢাকায় রাতে চার বাসে আগুন, আটক ১

রাজধানীতে দুই ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা থেকে রাজধানীতে চার বাসের অগ্নিকাণ্ডের তথ্য পাওয়া গেছে। একই সময়ে একটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রাত ৮টার দিকে রাজধানীর বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়।কাকলী পুলিশ ফাঁড়ির সামনে মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এরপর রাত ৯টার দিকে ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়,  রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির জিগাতলায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি রমজান পরিবহনের বলে জানানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, কাজলায় থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অপরদিকে রাসেল স্কয়ারে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

Facebook Comments Box

Posted ৩:১২ এএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।