| সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 115 বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এই সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশন মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
Posted ১২:০২ পিএম | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।