ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তফসিল ঘোষণার পর পুরনো মামলায় গ্রেপ্তার নয়: ইসি আলমগীর

  |   রবিবার, ১৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   147 বার পঠিত

তফসিল ঘোষণার পর পুরনো মামলায় গ্রেপ্তার নয়: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেন পুরনো মামলায় গ্রেপ্তার করা না হয়।

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়। কারও বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন। তফসিল ঘোষণার পর যেন গ্রেপ্তার করা না হয়।

এ সময় তিনি বলেন, পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন।

ইসি আলমগীর আরও বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। এ ছাড়া সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে আমরা কোনো হস্তক্ষেপ করব না।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সেই হিসেবে নির্বাচনের আর আড়াই মাস বাকি রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৮ পিএম | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।