| মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 158 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে যেন তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে, শুধু এটাই নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
সোমবার (০২ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেন। মিলার বলেন, বাংলাদেশিরা নিজেরাই যা চায়, যুক্তরাষ্ট্রও তা চায়।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মিডিয়া- সবাই তাদের এই ইচ্ছা প্রকাশ করেছে যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক– যেমনটা আমরা চাই। আমরা যে ভিসানীতি ঘোষণা করেছি তা এই উদ্দেশ্যেই। এটা বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।
Posted ৫:৫৬ এএম | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।