ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ ভুবন মারা গেছেন

  |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ ভুবন মারা গেছেন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে তিনি মারা যান।

ভুবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর শ্যালক পলাশ পলাশ চন্দ্র শীল বলেন, ‘সকালে তিনি মারা গেছেন।’

এর আগে হাসপাতালে ভুবন চন্দ্র শীলের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল।

মৃত্যুর আগপর্যন্ত তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত রাতে তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে গতকাল রাতেও ভুবনের শ্যালক পলাশ চন্দ্র শীল জানিয়েছিলেন, ‘ভুবন সাড়া দিচ্ছেন না। যেকোনো দুঃসংবাদের জন্য আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝামাঝি সড়ক দিয়ে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। তাঁর মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি। শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। তাঁকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে।

পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ভুবনকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:০৮ এএম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।