রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিলেটে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত

  |   মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

সিলেটে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত

আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জাফলং সংলগ্ন ডাউকি ফল্টে।

উৎপত্তিস্থলে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প হয়েছে, এমনটি জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১ টা ১৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ভূমিকম্প হয়েছে শুনেছি। তবে ঢাকায় অবস্থান করায় কিছু বলতে পারছি না।

ভূমিকম্প সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. রোবায়েত কবীর বলেন, সিলেটে মৃদু ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু এখনো উৎপত্তিস্থল ও মাত্রা নির্ণয় করা যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের একটি সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কৃমি দূরে  ডা্উকি ফল্টে। ৪ দশমিক ৬ মাত্রায় হয়েছে, বলে জানিয়েছে ওই সূত্র।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ৮:২৫ এএম | মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।