ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রিকসে নতুন ছয় দেশ, নেই বাংলাদেশ

  |   বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

ব্রিকসে নতুন ছয় দেশ, নেই বাংলাদেশ

ব্রিকসে ছয়টি দেশকে নতুন সদস্য হিসেবে নেওয়া হচ্ছে। এ বিষয়ে অবশেষে ঐকমত্যে পৌঁছেছেন জোটের নেতারা। নতুন ছয়টি দেশকে পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ তথ্য নিশ্চিত করেন।

আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো—আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আজ বৃহস্পতিবার এই দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়। আগামী বছরের ১ জানুয়ারি থেকে তা এই সদস্যপদ কার্যকর হবে।

ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হয়। আজ বৃহস্পতিবার এই সম্মেলনের শেষ দিন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:৫১ এএম | বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।