শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও রওশন এরশাদের বৈঠক

  |   শনিবার, ১৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   241 বার পঠিত

আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও রওশন এরশাদের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

তিনি আরও জানান, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন। এ ছাড়া সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। এ সময় গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা হয়।

Facebook Comments Box

Posted ১:২১ পিএম | শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।