ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৮০.৩৯ শতাংশ

  |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৮০.৩৯ শতাংশ

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ৭.০৫ শতাংশ। সেই বছর পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

এর আগে সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশিত হয়। ইতোমধ্যে পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে এ ফল প্রকাশিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সেখানে উপস্থিত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

এদিকে অতীতে কখনো ছুটির দিনে (শুক্রবার) পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এবারই প্রথম ছুটির দিনে ফল প্রকাশ হচ্ছে।

এর আগে গত বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। সেই বছর পৃথকভাবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৮৮.১০ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৮২.২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাশের হার ৮৪.০৭ শতাংশ ছিল।

এ ছাড়া সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় পাশের হার ৯০ শতাংশ, ময়মনসিংহে ৮৬.০৭ শতাংশ, রাজশাহীতে ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লায় ৯১.২৮ শতাংশ, যশোরে ৯৫.০৩ শতাংশ, চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ, বরিশালে ৮৯.৬১ শতাংশ, দিনাজপুরে ৮১.১৪ শতাংশ, সিলেটে ৭৮.৮২ শতাংশ।

Facebook Comments Box

Posted ৫:৫৮ এএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।