| বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 156 বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির লেক থেকে তার ব্যক্তিগত সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুলাই) রাতে ম্যাসাচুয়েটসের মার্থা বিনইয়ার্ডের লেকে প্যাডেল বোর্ডিংয়ে নেমেছিলেন তিনি। তখন হঠাৎ পানিতে তলিয়ে যান সাবে বাবুর্চি তাফারি ক্যাম্পবেল। খবর আল-জাজিরা।
৪৫ বছর বয়সী ক্যাম্পবেল পানির নিচে তলিয়ে যাওয়ার পর দুইদিন ধরে তার খোঁজ করা হয়। এরপর সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়।
বারাক ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় ক্যাম্পবেল হোয়াইট হাউজের প্রধান বাবুর্চি হিসেবে কাজ করেছেন। এরপর ২০১৬ সালে যখন ওবামার মেয়াদ শেষ হয়ে যায় তখন তিনি তার পারিবারিক বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন।
ক্যাম্ববেলের মৃত্যুর পর একটি যৌথ বিবৃতি দিয়েছেন ওবামা ও তার স্ত্রী মিশেল। এতে বলা হয়েছে, ‘তাফারি আমাদের পরিবারের অংশ ছিলেন। তিনি সৃজনশীল এবং খাবার নিয়ে অনুরাগী ছিলেন। মানুষকে একত্রিত করার দারুণ গুণ ছিল তার। সে যখন আমাদের সাথে ছিল তখন তাকে আমরা উষ্ণ, মজার, অসাধারণ দয়ালু মানুষ হিসেবে জেনেছি। সে আমাদের জীবনকে আরও সুন্দর করেছিল।’
Posted ২:০৯ এএম | বুধবার, ২৬ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।