| মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ জুন। ঈদুল ফিতরের মত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকেট এবার ফেরত দেওয়া যাবে না।
আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এসব তথ্য জানান।
ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন হচ্ছে এবার। অনলাইনে দুই ভাগে অগ্রিম টিকিট ছাড়া হবে। এবার ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল ৮টা থেকে। আর দ্বিতীয় ভাগে দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে আটজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে কর্তৃপক্ষ।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলনে বলেন, এবার ঈদে নতুন একজোড়া আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ জুন ঢাকা-চিলাহাটি রুটে ট্রেনটি চলবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এই ট্রেনের চলাচল উদ্বোধন করবেন।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।
ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে আগামী ২২ জুন। সেই হিসাবে ২২ জুন পাওয়া যাবে আগামী ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।
Posted ১২:৪২ পিএম | মঙ্গলবার, ৩০ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।