| শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 188 বার পঠিত

বাংলা বছরের শেষদিনে দুই কালী মন্দিরে দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেলেন কালীঘাট মন্দিরে। কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে। এদিন কালীঘাট মন্দিরের গর্ভগৃহের ভেতরে গিয়ে পুজো দেন মমতা। নিজে আরতি করেন।
অন্যদিকে এদিন সিউড়ির জনসভা থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যান অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। দক্ষিণেশ্বর মন্দিরে তিনি কথা বলেন উপস্থিত মন্দির পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে। এদিন পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে মমতা জানান, প্রতিটি মানুষের মঙ্গল কামনায় তাঁর এই পুজো। সেইসঙ্গে রাজ্যবাসীকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে অমিত শাহ বলেন, তাঁর সৌভাগ্য হল গঙ্গাপারে রামকৃষ্ণদেবের এই সাধনস্থলে পুজো দেওয়ার। সকলের মঙ্গল কামনায় এই পুজো বলে তিনি জানিয়েছেন। সেইসঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ৩৫-এর বেশি আসন পাবে এবং গোটা দেশে তাঁর দল ৩০০-রও বেশি আসন পাবে বলে তিনি দাবি করেন।
Posted ৫:২৯ এএম | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।