শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সন্ধ্যায় এই সাক্ষাৎ হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন। খবর বাসসের।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, ‘সাক্ষাৎকালে তারা বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক কাতার সফর নিয়ে রাষ্ট্রপতিকে অভিহিত করেন।’

রাষ্ট্রপতি তার দুই মেয়াদে দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী দুই মেয়াদে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি হামিদকে অভিনন্দন জানান।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার ও মোনাজাতে অংশ নেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৫৯ পিএম | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।