ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বোয়ালখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত

বোয়ালখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের বোয়ালখালীর রাইখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

নিহতদের মধ্য তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমেদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীতে দরবারের মাহফিলে এসেছিলো। সকালে বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আরও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাস চালক জাগের হোসেনকে আটক করা হয়েছে। অটোরিকশায় চালকসহ ৬ জন যাত্রী ছিলেন।

এদিকে সকাল পৌনে ১১টার দিকে আহত ২জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, আহত আরেকজনকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ এএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।