মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আম্পায়ারিংয়ে ইতিহাস গড়লেন যে নারী

  |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   108 বার পঠিত

আম্পায়ারিংয়ে ইতিহাস গড়লেন যে নারী

আজ নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি সাধারণ ক্রিকেট ম্যাচের চেয়েও বিশেষ কিছু হয়ে উঠেছে একটি ঘটনায়। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আইসিসির দুটি পূর্ণ সদস্যদেশের পুরুষ দলের ম্যাচে মাঠে আম্পায়ারিং করেছেন এক নারী আম্পায়ার। ইতিহাসের পাতায় নাম লেখানো এই আম্পায়ার হলেন নিউজিল্যান্ডের আম্পয়ার কিম কটন।

ছেলেদের ক্রিকেটে প্রথম হলেও কটনের মাঠে নেমে আম্পায়ারিং করার অভিজ্ঞতা কিন্তু কম নয়। ৪৫ বছর বয়সী এই নিউজিল্যান্ডার ২০১৮ সাল থেকে মেয়েদের ১৬টি ওয়ানডে ম্যাচের পাশাপাশি ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেন। এর মাঝে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও আম্পায়ারিং করান কটন।

পুরুষদের ম্যাচে মাঠে নেমে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা প্রথম হলেও মাঠের বাইরে কিন্তু আরও আগেই আম্পায়ারিং করিয়েছেন কটন। ২০২০ সালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে থার্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন কটন।

তবে অকল্যান্ডে জন্ম নেওয়া কটন অবশ্য পুরুষদের ক্রিকেটে আম্পায়ারিং করা প্রথম নারী আম্পায়ার নন। সে কৃতিত্ব অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাকের। ২০১৯ সালে যিনি ওমান ও নামিবিয়ার মধ্যকার ওয়ানডে ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করেন পোলোসাক। যদিও সেটি ছিল দুই সহযোগী দেশের ম্যাচ।

পাশাপাশি পুরুষদের টেস্ট ম্যাচে প্রথম ম্যাচ পরিচালনাকারীদের একজনও ছিলেন পোলোসাক। ২০২২ সালে তিনি ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

কটনের ইতিহাস গড়া ম্যাচে অবশ্য দারুণ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ১৪১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১৪.৪ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

এ জয়ের পর সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায় আছে। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে সুপার ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়েছিল শ্রীলঙ্কা। কুইন্সল্যান্ডে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে আগামী শনিবার সকাল ৭টায়।

Facebook Comments Box

Posted ১১:০৫ পিএম | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।