রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নাইজেরিয়ায় অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

  |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   231 বার পঠিত

নাইজেরিয়ায় অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছেন।

ইমোর পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে বলেছেন, নাইজেরিয়ান সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা একটি গাড়িতে ওঠার সময় বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে আধাসামরিক সংস্থার ৩ সদস্যের পাশাপাশি ওবিয়াংউ সম্প্রদায়ের দুই বেসামরিক নাগরিককে হত্যা করে।

এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে করে মুখপাত্র বলেছেন, পুলিশ অপারেটিভরা ঘুটনাস্থলের পথে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সিনহুয়াকে বলেছেন, সৈন্যরা এলাকার দখল নিয়েছে। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পুলিশ স্টেশন ও কারাগারে একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

Posted ২:৩৫ পিএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।