ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি, প্রাণহানি ৪৪

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি, প্রাণহানি ৪৪

জিম্বাবুয়ের কারিবা হ্রদে বৈরী আবহাওয়ার মধ্যে একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিবিসির প্রতিবেদনে হ্রদের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ৯০ জন যাত্রী বহনের সক্ষমতাসম্পন্ন ফেরিটিতে প্রায় ১২০ জন ছিলেন। যাত্রীদের মধ্যে ১২টি শিশু ছিল। ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, নিবন্ধিত টিকিট বিক্রির হিসাব অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। এর বাইরে টিকিট কেনার বয়সসীমার নিচে থাকা শিশুরাও ফেরিটিতে থাকতে পারে। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) মালিকানাধীন ফেরিটি উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে বিভিন্ন দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।

দুর্ঘটনার সময় বৈরী আবহাওয়া বিরাজ করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফেরিটি ঠিক কী কারণে ডুবে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

তথ্য সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ৬:০৭ এএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।