ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাকিস্তানে খালে বরযাত্রীবাহী অটোরিকশা, ৬ শিশুসহ নিহত ১২

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

পাকিস্তানে খালে বরযাত্রীবাহী অটোরিকশা, ৬ শিশুসহ নিহত ১২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিনের দিকে যাচ্ছিলেন। একটি অটোরিকশায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। পথে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় ২৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠে স্থানীয়দের দুর্ঘটনার খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা রাতভর উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান জানান, মঙ্গলবার আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেও একজনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূরের বিভিন্ন স্থান থেকেও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের তথ্যমতে, খালটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। আশপাশের কৃষিজমিতে সেচের জন্য এই খালের পানি ব্যবহার করা হয়।

সূত্র: ডন

Facebook Comments Box

Posted ২:৪৯ এএম | বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।