ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশিরা নিউইয়র্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে

  |   শনিবার, ২৫ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   166 বার পঠিত

বাংলাদেশিরা নিউইয়র্কের উন্নয়নে  গুরুত্বপূর্ণ অবদান রাখছে

নানা  ধর্ম, বর্ণ ও ভাষাভাষি মানুষের সমন্বয়ে গড়ে ওঠা নিউইয়র্ক  শহরে বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরত্বপূণ বলে মন্তব্য করেছেন মেয়র এরিক এডামস।  গত ২১ মার্চ মেয়রের বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ বাংলাদেশি হেরিটেজ এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এারিক এডামস নিউইয়কর্কে আরও সমৃদ্ধ করতে বাংলাদেশীদের আরও বেশী করে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশিদের জন্য আয়োজিত এই সংবর্ধনায়  মেয়র  বলেন, আজকে এই দিনটিতে আপনাদের আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত। উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা এখান থেকে ফিরে গিয়ে নিজেদেরকে কমিউনিটির সেবায় আরও বেশী করে আত্মনিয়োগ করুন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নিউইয়র্কের মেয়রের আযোজনে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানএই প্রথম। এমন একটি অনুষ্ঠান নিউইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য ইতিহাস হয়ে রইল। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা আমন্ত্রিত হয়েছিলেন। এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার জন্য মেয়র তার এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানকে বিশেষ ভাবে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য ৫ জন বাংলাদেশীকে সাইটেশন দিয়ে সম্মানিত করেন মেয়র।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামসহ আরো কয়েকজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।  মানরুল ইসলাম বলেন, আজকে সকল বাংলাদেশিদের একটি গর্বের দিন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজ সেটি আরও বেশী মহিমান্বিত হলো।

এই দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে আখ্যায়িত করে মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান বলেন, মেয়র এরিক এাডামস বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশিদের উচ্চতর অবস্থানে নিয়ে গেলেন। তিনি বলেন,বাংলাদেশী বান্ধব মেয়র আমাদের নিউইয়র্ক শহরকে নতুন করে সাজাতে অত্যন্ত আন্তরিক। এ ব্যাপারে তার পাশে আমাদেরকেও এগিয়ে আসতে হবে।

নিউয়র্কের অ্যাসেম্বেলি উইমেন জেনিফার রাজকুমার বাংলাদেশিদের আনন্দঘন এই দিনে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করে বলেন,একমাত্র বাঙালিরাই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে তাদের দেশ স্বাধীন করেছে।
মেয়র অফিসের সহকারী পরিচালক উমিয়া হাসান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, এবারই প্রথম গ্রেসি ম্যানশনে মেয়র বাংলাদেশিদের জন্য বিশেষ এই  আয়োজন করলেন।
কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ফখরুল ইসলাম দেলোয়ার, রুতবা তাবাসুম, রিমা বেগম, শাহ্ জে.চৌধুরী ও বাবু খানকে সাইটেশন প্রদান করেন মেয়র  এডামস।
এই উপলক্ষে আযোজিত  সাংস্কৃতিক  অনুষ্ঠানে বাংলাদেশী শিল্পীরা অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ২:৫০ এএম | শনিবার, ২৫ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।