| শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 172 বার পঠিত

সরকার পতনের ‘এক দফা’ দাবির আন্দোলনে চট্টগ্রামে রোডমার্চ শেষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার রাতে রোডমার্চ শেষে অনুষ্ঠিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দেন।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৯ অক্টোবর দেশের প্রতিটি মহানগর ও জেলায় সমাবেশ ও মিছিল, ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর সারাদেশে গণঅনশন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ।
মির্জা ফখরুল জানান, ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
এর আগে, বিএনপির চট্টগ্রামমুখী রোডমার্চে যাওয়ার পথে চন্দনাইশে নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই হামলা হয়।
Posted ১২:১১ পিএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।