| বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 148 বার পঠিত
কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ১৮ নভেম্বর ঢাকায় আসছে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া শিগগির ইইউর চার সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ১৮ নভেম্বর কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। ২২ নভেম্বর পর্যন্ত তারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এ ছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কিছুদিনের মধ্যে ইইউর চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
বিদেশি রাষ্ট্রদূতের কর্মস্থল ত্যাগের বিষয়ে প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, বিদেশি রাষ্ট্রদূত কর্মস্থল ত্যাগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নিয়ম রয়েছে। তবে সেই তথ্য গণমাধ্যমকে জানানো সমীচীন নয়।
রাশিয়ার যুদ্ধজাহাজ আসার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ বাংলাদেশে আসে। এটি একটি নিয়মিত বিষয়। গত ১২-১৪ নভেম্বর অবস্থান করে জাহাজগুলো চলে যায়।
Posted ১২:৪৭ পিএম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।