নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 208 বার পঠিত

কিউবায় ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘রাফায়েল’। এর ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেশটির বিদ্যুৎ সংযোগ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, হারিকেন ‘রাফায়েল’র প্রভাবে ‘প্রাণহানিকর জলোচ্ছ্বাস’, তীব্র বেগে বাতাস, আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। এতে প্লাবিত হতে পারে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল।
কিউবায় পৌঁছার আগে হারিকেন ‘রাফায়েল’র প্রভাবে ক্যামেন দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকায় মঙ্গলবার (৫ নভেম্বর) ভারি বৃষ্টিপাত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার কিউবার রাজধানী হাভানা থেকে হারিকেনটি ৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন এটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। হারিকেনটি ২২ কিলোমিটার গতিতে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছিল।
দেশটির জাতীয় জ্বালানি সংস্থা এক বিবৃতিতে বলেছে, শক্তিশালী হারিকেন ‘রাফায়েল’র কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের ফলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’
এছাড়া ক্যাটাগরি-৩ হারিকেনটি স্থলভাগে আছড়ে পড়ায় কমপক্ষে ৭০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
এই হারিকেনটি কিউবার জন্য একটি দুঃসংবাদ। কারণ মাত্র দু’সপ্তাহ আগেই দেশটিতে আঘাত হেনেছিল শক্তিশালী হারিকেন ‘অস্কার’। এর তাণ্ডবে কিউবায় ছয়জনের মৃত্যু হয়।
Posted ৩:০৩ পিএম | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।