ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘হাসিনা ক্ষমতায় থাকলে আজ আমাদের জেলখানায় থাকতে হতো’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   295 বার পঠিত

‘হাসিনা ক্ষমতায় থাকলে আজ আমাদের জেলখানায় থাকতে হতো’

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে আজ আমাদেরকে জেলখানায় থাকতে হতো।

শনিবার বিকালে চরমানাইর বিএনপির আয়োজনে চর আড়িয়াল খা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার দল বিএনপি সরকার গঠন করলে সদরপুরের সঙ্গে চরমানাইরের যোগাযোগ স্থাপন করতে আড়িয়াল খাঁ নদের উপর একটি সেতু করা হবে। এতে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, চরমানাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম আবু সাঈদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা মো. জাওয়াদ, চরমানাইর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. আবুল হোসাইন মিয়া, প্রচার সম্পাদক কামরুল হাসান ফারুক, বিএনপি নেতা সম্রাট হোসেন, সদরপুর উপজেলা ছাত্রদল নেতা মো. নজরুল কবির, মশিউর রহমান মিঠু, তুষার মাহমুদ, মিজানুর রহমান সিনহা, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সরদার, ঢাকা কলেজ ছাত্রদল নেতা নাবিল মাহমুদ শান্ত প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:০৬ পিএম | শনিবার, ১৭ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।