নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 273 বার পঠিত

পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আকবর আলী। আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৫ বছর এলাকায় তিনি ছিলেন যেন মূর্তিমান আতঙ্ক। হাসিনার পতনের পরেও তাণ্ডব থামছে না এই নেতার।
স্থানীয়দের ভাষ্য মতে, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাতমেরা ও আশপাশের পুরো এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে ভূমি দখল, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, কথায় কথায় মানুষ পেটানো, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন দেশীয় অস্ত্র প্রদর্শনের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিনের।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর অধিকাংশ নেতাকর্মী এলাকা ছাড়া হলেও আকবর আলী এখনো এলাকায় বহালতবিয়তে রয়েছেন। দুর্দান্ত দাপটের সঙ্গে এখনো চালিয়ে যাচ্ছেন দখলবাজি চাঁদাবাজি এলাকাবাসীকে হুমকি ধমকি ও নির্যাতন।
জানা যায়, ওই এলাকার সাকিমুল হকের ছেলে আকবর আলী। পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এই মানুষটি একাধারে নেতা, ব্যবসায়ী ও দখলদার। কথায় কথায় মানুষ পেটানো, জমি দখল, দোকান থেকে চাঁদা আদায় সবই তার নিত্যদিনের কাজ। কেউ প্রতিবাদ করলেই তার ওপর নেমে আসে নির্যাতন।
অনেকেই বলেছেন, আকবর আলী সরকার পতনের ঠিক আগ মুহূর্তে নিজের প্রভাব খাটিয়ে পঞ্চগড়ের প্রশাসনের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরপর তিনি সরকারি একাধিক ডিলারশিপ যেমন সারের ডিলার, চালের ডিলার, এমনকি টিসিবির পণ্য সরবরাহের দায়িত্বও নিজের কব্জায় নিচ্ছেন যথারীতি।
অভিযোগ রয়েছে, এসব সুযোগ সুবিধা গ্রহণের সময় তিনি নিজেকে ওপর মহলের লোক পরিচয় দিয়ে সরকারি কর্মচারীদের চাপে রেখে প্রতিটি ডিলারশিপ থেকে নিয়মিত অর্থ আদায় করতেন।
অনুসন্ধান করে জানা যায়, তিনি বিভিন্ন সময় জমির প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে বা মারধর করে অন্যের সম্পত্তি জবরদখল করেছেন। তার পেছনে থাকে সবসময় সন্ত্রাসীদের একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি আকরবর আলীর দখলের শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী যুগান্তরের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন।
Posted ৫:৫২ এএম | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।