ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হবিগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   336 বার পঠিত

হবিগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় জেলায় আজ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জেলা শহরের ইসকন মন্দির থেকে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথ টানার মাধ্যমে রথযাত্রা উৎসবের সূচনা হয়।

এ সময় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রথযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ভক্তিগীতি, নামসংকীর্তন, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচী পালিত হয়।

এদিন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথমদিনের রথযাত্রা।

আগামি ৫ জুলাই উল্টো রথের মাধ্যেমে রথযাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

Facebook Comments Box

Posted ৪:৩২ পিএম | শুক্রবার, ২৭ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।