নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ | প্রিন্ট | 302 বার পঠিত

শেবাচিম হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও রোগীদের হয়রানি করায় সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে ব্লকেড কর্মসূচি করেছেন ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নথুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কের দুই পাশে যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকে চরম ভোগান্তিতে পড়ে।
এ দাবিতে ১১ দিন ধরে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনের বান্দ রোড, সদর রোডে মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি করে আসছেন তারা।
সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। দশদিনের আন্দোলনের পর আজ (বৃহস্পতিবার) আমরা বরিশালে ব্লকেড কর্মসূচি করতে বাধ্য হয়েছি। মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না, এটা আর চলতে দেওয়া হবে না।
রিয়াজুল ইসলাম বলেন, আমরা রাস্তায় নেমেছি, স্বাস্থ্য খাতের সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরব না। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও স্বজনরা অংশ নিয়ে তাদের দাবির কথা তুলে ধরেছেন।
পর্যটক আরমান খান বলেন, ঢাকা থেকে নির্বিঘ্নে বরিশাল পর্যন্ত এসেও নথুল্লাবাদে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছি। এ কারণে চরম দুর্ভোগে পড়েছি।
Posted ২:১০ পিএম | বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।