ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্ন্যাপ গ্রহিতাদের জন্য গভর্নরের উপহার ২ ডলার খরচ করলে ২ ডলার ফেরত

  |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

স্ন্যাপ গ্রহিতাদের জন্য গভর্নরের উপহার ২ ডলার খরচ করলে ২ ডলার ফেরত

যারা ফুড স্ট্যাম্প বা ¯স্ন্যাপ (সাপ্লিমেন্টাল নিউট্রিশন এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম) বেনিফিট পান নিউইয়র্ক স্টেটে, এমন ব্যক্তি বা পরিবারের জন্য গভর্নর ক্যাথি হকুল আরো বেশি অর্থ বরাদ্দ করলেন।

যখন ফেডারেল সরকারের প্যানডেমিক রিলিফ ফান্ড শেষ হয়ে গেল তখন ¯স্ন্যাপ গ্রহিতারা মাথায় হাত দিয়ে বসে পড়ার আগেই গভর্নর আশার বাণী শোনালেন বলে খবর দিল অলবেনি। গত বুধবার ঘোষিত গভর্নরের এই কর্মসূচীর নাম Fresh Connect Fresh 2 You। এই কর্মসূচী সম্পর্কে জানানো হয়েছে, আগে ¯স্ন্যাপগ্রহিতারা ফার্মার্স মার্কেটে ¯স্ন্যাপকার্ড ব্যবহার করে কেনাকাটায় ৫ ডলার খরচ করলে ২ ডলার ফেরত দেয়া হতো। গভর্নরের নতুন ঘোষিত নিয়মে প্রতি ২ ডলার খরচ করলে ২ ডলার ফেরত পাওয়া যাবে। এই বেনিফিট পাওয়া যাবে কেবলমাত্র সেইসব ফার্মার্স মার্কেটে যারা ফ্রেশ কানেক্ট চেক গ্রহণ করার জন্য অনুমোদিত।

গভর্নর হকুল বলেন, ¯স্ন্যাপগ্রহিতারা যাতে ডেইরি, মিট, শাকসবজি, ফলমূলের মত স্বাস্থ্যসম্মত খাবার খায়, সেজন্য তাদেক উৎসাহিত করার উদ্দেশে এই কর্মসূচী চালু করা হলো। আজ শনিবার ১৫ এপ্রিল থেকেই এই কর্মসূচী চালু হবে।

এগ্রিকালচার কমিশনার রিচার্ড বল বলেন, এই কর্মসূচীর ফলে যেমন ¯স্ন্যাপ গ্রহিতারা স্বাস্থ্য সচেতন হবেন, তেমনই যারা কৃষিকাজ করেন তারাও লাভবান হবেন।

Facebook Comments Box

Posted ২:৩৯ এএম | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।