শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সুস্থ জাতি গঠনে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

সুস্থ জাতি গঠনে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থ জাতি গঠনে শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্যের ওপর নির্ভর না করে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের গুরুত্বের ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, একটি ভিটামিন বা একটি ফাইল ওষুধ খেয়ে জীবন চলে না। মায়ের দুধ এমন এক প্রাকৃতিক পুষ্টি, যা শিশুর শরীরের স্থায়ী ভিত্তি তৈরি করে।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলস্ট্রাম) খাওয়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রাথমিক ও প্রধান উৎস। তবে বর্তমান সময়ে অনেক মায়ের মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে অনাগ্রহ তৈরি হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মন্ত্রী উল্লেখ করেন, গ্রামীণ নারীরা এখনো দীর্ঘ সময় শিশুকে বুকের দুধ খাওয়ালেও শহুরে ও শিক্ষিত মায়েদের মধ্যে এই প্রবণতা আশঙ্কাজনকভাবে কমছে। এই মানসিকতা পরিবর্তনের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ এবং পরবর্তী দুই বছর মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর সম্পূরক খাবার নিশ্চিত করার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সবকিছু ওষুধ দিয়ে সম্ভব নয়। পুষ্টি মানেই শুধু শরীর নয়, এটি মেধা ও কর্মক্ষমতা বৃদ্ধির মূল শক্তি। কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

দেশে সাম্প্রতিক হাম পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, মূলত অপুষ্টির কারণেই শিশুদের মধ্যে শারীরিক জটিলতা বাড়ছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিশুদের ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের নির্ভরতা কমিয়ে শাকসবজি, মাছ-মাংসসহ সুষম খাদ্যে অভ্যস্ত করতে হবে।

পুষ্টি-সংক্রান্ত বার্তাগুলো কেবল সেমিনার বা কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সংস্থা এবং পুষ্টিকর্মীদের ঘরে ঘরে গিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:১৪ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(293 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।