নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 277 বার পঠিত

নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা হয়ে গেলেও তার লাশ হস্তান্তর করেনি বিএসএফ। একই দিন সকাল সাড়ে ৯টায় উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৬নং পিলার সংলগ্ন সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম নিতপুর ইউনিয়নের রোদগ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম ভারতীয় সীমান্তের ভেতরে গরু চড়াতে যান। এ সময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। তারা (বিএসএফ) গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে।
Posted ৭:৩৫ পিএম | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।