ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সারাদেশে পদযাত্রাসহ চার দিনের নতুন কর্মসূচি বিএনপির

  |   মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   225 বার পঠিত

সারাদেশে পদযাত্রাসহ চার দিনের নতুন কর্মসূচি বিএনপির

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে গণমিছিল, পদযাত্রা, দোয়া মাহফিল ও লিফলেট বিতরণের কর্মসূচি রয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ১৮ আগস্ট শুক্রবার দেশের সব মহানগরে গণমিছিল করবে বিএনপি।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১৬ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী।

পাশাপাশি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে ১৭ আগস্ট লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এর আগে গত ১১ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক গণমিছিল কর্মসূচি পালন করে। সেদিন গণমিছিল পরবর্তী সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এক দুই দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:১৭ পিএম | মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।