নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 234 বার পঠিত

সাভারে আশুলিয়ায় মাহফুজুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এর আগে মঙ্গলবার রাতে চাকুসহ ফয়সাল (২০) ও মো. নয়ন (২১) নামে দুই চিন্তাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর ৬ টায় আশুলিয়া সড়কের ডেইরি ফার্মগেটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মাহফুজ ওই এলাকায় একটি চা দোকান করতেন। ভোরে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হত্যাকারীদের সনাক্তে কাজ করছে তারা।
সাভার থানার ওসি জুয়েল মিয়া জানান, ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি সুইচ গিয়ার চাকুসহ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Posted ১২:২৬ পিএম | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।