ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাবেক হুইপ-এমপিসহ ১৮ আ.লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   258 বার পঠিত

সাবেক হুইপ-এমপিসহ ১৮ আ.লীগ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল, অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুসহ ১৮ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)- ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম এবং জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট শাহনূর রহমান শাহিন এ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ শিক্ষার্থী বিশাল, মেহেদী হত্যা এবং হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম ও ফারুক হোসেনের আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক হোসাইন ১৮ শীর্ষ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম দুদু (সাবেক সংসদ সদস্য জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (সাবেক হুইপ ও সংসদ সদস্য জয়পুরহাট সদর-২), জাকির হোসেন মণ্ডল (সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ), জাকারিয়া হোসেন রাজা (সভাপতি জয়পুরহাট জেলা ছাত্রলীগ), মোস্তাফিজুর রহমান মোস্তাক (জয়পুরহট পৌরসভার সাবেক মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ), হাবিবুর রহমান হাবিব (সাবেক মেয়র, পাঁচবিবি থানা, জয়পুরহাট), মিন্নুর হোসেন (সাবেক পাঁচবিবি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি), মোজাফ্ফর হোসেন (ইউপি আওয়ামী লীগ সভাপতি), সাঈদ আল মাহমুদ চন্দন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ জয়পুরহাট) গোলাম মাহফুজুর চৌধুরী অবসর (যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ), মিনফুজুর রহমান মিলন (সভাপতি কলাই উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট ও সাবেক কালাই উপজেলা চেয়ারম্যান), আনোয়ারুজ্জামান তালুকদার (সাবেক আলমপুর ইউপি চেয়ারম্যান), এসএম রবিউল আলম চৌধুরী (সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পাঁচবিবি, জয়পুরহাট), রাসেল দেওয়ান মিলন (সভাপতি জেলা যুবলীগ, জয়পুরহাট), আনম শওকত হাবিব তালুকদার লজিক (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ জয়পুরহাট ও সাবেক চেয়ারম্যান মাত্রাই ইউনিয়ন কালাই, জয়পুরহাট) মুস্তাকিম মণ্ডল (যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষেতলাল আওয়ামী লীগ, জয়পুরহাট ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্ষেতলাল, জয়পুরহাট), আবু বক্কর সিদ্দীক রেজা (সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ, জয়পুরহাট) এবং খোরশেদ আলম সৈকত (সদর জেলা আওয়ামী লীগ, জয়পুরহাট ও চেয়ারম্যান পুরানাপৈল ইউপি) জয়পুরহাট।

এ ব্যাপারে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিশাল ও মেহেদী হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের ১৮ নেতার বিরুদ্ধে মামলার তদন্তের স্বার্থে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করি। আবদনের প্রেক্ষিতে আদালত আদেশ জারি করেছেন বলে শুনেছি ও আইনজীবী মারফত নিশ্চিত হয়েছি।

তবে (সন্ধ্যা পর্যন্ত) এখনো নিষেধাজ্ঞা আদেশের কপি হাতে পাইনি। আদেশের কপি পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৫:৪১ পিএম | শনিবার, ২৪ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।