নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 271 বার পঠিত

রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালী এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলা তাকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতের সোপর্দ করা হবে।
গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
Posted ৪:৪৮ এএম | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।