সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সাত দিনের আল্টিমেটাম দিয়ে ককরোচপ্রধান বললেন—এখানেই শেষ নয়

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

সাত দিনের আল্টিমেটাম দিয়ে ককরোচপ্রধান বললেন—এখানেই শেষ নয়

ভারতের দিল্লির যন্তর-মন্তরে প্রথম বড় বিক্ষোভের পরও থামার কোনো ইঙ্গিত নেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণের দাবিতে নতুন করে সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র ও ধারাবাহিকভাবে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ বা তার পদত্যাগের জন্য সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশজুড়ে ধারাবাহিকভাবে আরও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

শনিবার দিল্লির তীব্র গরম উপেক্ষা করে হাজারো সমর্থক যন্তর মন্তরের সমাবেশে অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান দিপকে। তিনি বলেন, ‘গতকাল আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারের কাছে দেখিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ হলে ‘ককরোচরা’ কী করতে পারে।’

তিনি আরও বলেন, ‘যারা সমাবেশে অংশ নিয়েছেন, তাদের অধিকাংশই আগে কখনও কোনো আন্দোলনে অংশ নেননি। কিন্তু সম্মিলিত উপস্থিতি তাদের শিক্ষা ব্যবস্থার প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশের সাহস জুগিয়েছে। জনগণের কণ্ঠস্বর উচ্চারিত না হলে পরিবর্তন সম্ভব নয়।’

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিপকে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা সরকারের পক্ষে সম্ভব নয়।’

তবে আন্দোলন এখানেই থেমে থাকবে না বলে সতর্ক করে তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান একটি পুরো প্রজন্মের সঙ্গে অন্যায় করেছেন। আগামী সাত দিনের মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন বা তাকে অপসারণ না করা হয়, তাহলে আমরা মাঠে আরও আন্দোলনে নামতে বাধ্য হব।’

সম্প্রতি নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের কারণে ধর্মেন্দ্র প্রধান সমালোচনার মুখে রয়েছেন। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের (সাবেক ঔরঙ্গাবাদ) বাসিন্দা অভিজিৎ দিপকে আগামী দিনগুলোতে নিয়মিত, সম্ভবত সাপ্তাহিক ভিত্তিতে, একই ধরনের বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করছেন বলে জানা গেছে। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, আন্দোলনের পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সংগঠনটির লক্ষ্য, ধর্মেন্দ্র প্রধান স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | রবিবার, ০৭ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।