ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি এখনও আছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   234 বার পঠিত

সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি এখনও আছে

সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি ও সেলফ সেন্সরশিপের বাস্তবতা এখনও একইভাবে বহাল রয়েছে বলে মনে করেন সাংবাদিকরা। সোমবার ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা : সংস্কার ও সম্ভাবনায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় রাজশাহীর সাংবাদিকরা এমন মন্তব্য করেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে বিভাগীয় শহর রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে নগরীর একটি রেস্তরাঁর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ‘দৃক’।

সভায় সাংবাদিকরা বলেন, দীর্ঘদিন দেশে সত্যিকার অর্থে সাংবাদিকতা না থাকায় মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন পক্ষের হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তারা। সাংবাদিকদের ওপর টার্গেটেড আক্রমণ ঠেকাতে প্রতিষ্ঠানের পরিচয় লুকিয়ে, এমনকি বুলেট প্রুফ জ্যাকেট খুলেও কাজ করতে হয়েছে।

তাদের মতে, এখনও মানসিক দাসত্ব থেকে সাংবাদিকদের মুক্তি মেলেনি। অনেকেই জানান, বর্তমান ক্ষমতাকে কোনোভাবেই প্রশ্ন করা যাচ্ছে না। ৫ আগস্ট দেশব্যাপী বিভিন্ন স্থাপনা ধ্বংস ছাড়াও পরবর্তী ঘটনা এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িতদের বিষয়ে সংবাদ দেশের সব গণমাধ্যমে উপেক্ষিত হয়েছে।   

সাংবাদিকরা আরও বলেন, সংবাদমাধ্যমগুলোতে যে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে, এতে আমূল সংস্কারের সম্ভাবনা প্রায় ক্ষীণ। রাষ্ট্র ও সরকারের আচরণে ও ভেতরে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত না হলে আলাদা করে সংবাদমাধ্যমের সংস্কার সম্ভব নয়। ক্ষেত্র বিশেষে গণমাধ্যমে ঢালাও চাকরিচ্যুতি ও উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের নামে ঢালাও মামলা দায়েরের ঘটনাও গণমাধ্যমকে একপাক্ষিক সংবাদ প্রকাশে ও প্রচারে বাধ্য করছে।

Facebook Comments Box

Posted ৩:০৮ এএম | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।